আপডেট: নভেম্বর ২৩, ২০১৮

আপডেট:

মান্নান তালিব (নোয়াখালী প্রতিনিধি 😉 নোয়াখালীর সুবর্ণচর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতি’র উদ্যোগে মেধা যাচাই মূলক বৃত্তি পরীক্ষা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৩ নভেম্বর সকাল দশটা থেকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলী রব্বানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন সুবর্ণচর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি ও রব্বানিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রহমান , সেক্রেটারি মাওলানা ছায়েদুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক নিজাম উদ্দিনসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ।
এদিকে বৃত্তি পরীক্ষা উপলক্ষে কেন্দ্রে সকাল থেকে শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণা দেখা যায়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।