২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

‘পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের’ ধাক্কায় প্রাণ হারাল বৃদ্ধা

আপডেট: জুলাই ১২, ২০১৯

  • Facebook Share
‘পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের’ ধাক্কায় প্রাণ হারাল বৃদ্ধা

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় রেললাইন থেকে ছাগল সরাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনোয়ারা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে সদর উপজেলার রুহিয়া থানার ঘোনি মহেশপুর নিরিবিলি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘পঞ্চগড় এক্সপ্রেস’ মহেশপুর এলাকার নিরিবিলি পাড়া অতিক্রমকালে রেললাইন থেকে একটি ছাগল সরাতে গেলে বৃদ্ধা মনোয়ারা বেগমেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।

এ ব্যাপারে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, নিরিবিলি পাড়ায় রেলওয়ের জমিতে মনোয়ারা বেগমের বাড়ি। রেললাইন থেকে ছাগল সরাতে গিয়ে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।