২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

নেত্রকোনার সিংহের বাংলায় মরদেহ উদ্ধার আটক ৫

আপডেট: জানুয়ারি ১৯, ২০১৯

  • Facebook Share
নেত্রকোনার সিংহের বাংলায় মরদেহ উদ্ধার আটক ৫

আব্দুল  নূর, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদরে ৪ নং সিংহের বাংলা ইউনিয়নে দিগলা গ্রামের ছাতলকোনা বাজারে পুকুরের নালা থেকে  হাদিস মিয়া (৪৮)নামের এক মৃতদেহ উদ্বার করা হয়েছে ।হাদিস মিয়ার ছাতল কোনা বাজারে এক ঔষুধের ফার্ম্মেসী দোকান ছিলো এবং সে এই দোকানে  মাঝেমধ্যে রাত্রিযাপন করতো।গতকাল শনিবার রাত্রেও সে এই দোকানে ছিলো। শনিবার সকাল প্রায় ৯ টার দিকে তার খোজ করতে গিয়ে পুকুরের নালায় দেখা যায় তার লাশ। ঘটনায় জিজ্ঞাসাবাদে পাঁচজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির চোখের এককোণে জখম রয়েছে।

হাদিছ একই গ্রামের মৃত মো. আব্দুল আলীর ছেলেদের
নিহতের ছেলে অটোরিকশা চালক মো. মিজানুর রহমান বলেন হাদিছ রাতে প্রায়ই দোকানে ঘুমান। সেক্ষেত্রে তিনি রাত জেগে বাজারে টিভি দেখেন। শুক্রবার দিনগত রাতেও গ্রামের প্রতিবেশী শামছু, মজিদ, রুবেল, বাচ্চু ও লালনকে নিয়ে একসাথে বসে টিভি দেখেছে
খবর পেয়ে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান ঘটনাস্থলে ছুটে যান। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশের ওই কর্মকর্তারা নিহতের ছেলের দেয়া তথ্যমতে সন্দেহভাজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দ্রুত সময়ে হত্যার রহস্য উন্মোচন করে জড়িতদের গ্রেফতারে আশ্বাস দেন পুলিশের এই কর্মকর্তারা।