২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার-এমপি শিবলী সাদিক

আপডেট: জুলাই ১৫, ২০১৯

  • Facebook Share
বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার-এমপি শিবলী সাদিক

জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধিঃ
বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার হওয়ায় মুক্তিযোদ্ধাদের সকল ধরনের সুযোগ-সুবিধা ও তাদের জন্য উপজেলা পর্যায়ে নতুন ভবন এবং অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে বাসস্হান নির্মাণ করে দিচ্ছেন। তাই মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার জন্য সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
দিনাজপুরের বিরামপুরে সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক তৌহিদুর রহমানের নিকট নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নতুন ভবন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, ১ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যায়ে স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নতুন ভবনটি নির্মাণ করেন।
হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, থানার ওসি (তদন্ত) সোহেল রানা, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা আ.লীগের সহ- সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ্‌, ডেপুটি কমান্ডার হবিবর রহমান, উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধাগণ, উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্হিত ছিলেন।