১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

হাইমচরে নারী সহিংসতা, যৌন হয়রানী ও মাদক প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: জুলাই ১৭, ২০১৯

  • Facebook Share
হাইমচরে নারী সহিংসতা, যৌন হয়রানী ও মাদক প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

জি এম শরীফ মাছুম বিল্লাহচাঁদপুর প্রতিনিধি,
হাইমচরে নারী সহিংসতা, যৌন হয়রানী, মাদকসহ সকল ধরনের বৈষম্য প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলার অতিরিক্ত ম্যাজিট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল-মাহমুদ হাসান বলেন, রাস্তাঘাটের উন্নয়ন দিয়ে কি হবে? যদি আমরা সোনার মানুষ হিসেবে নিজেদের গড়তে না পারি! এর সাথে যুক্ত করে তিনি আরোও বলেন, সমাজ থেকে এইসব নোংরামি দূর করতে হলে আইনের পাশা-পাশি আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং  আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।  আমাদের ছেলেমেয়েকে দেশীয় সাংস্কৃতিমনা হিসেবে গড়ে তুলতে হবে, সেই সাথে খেলা-ধুলাসহ অন্যন্য সামাজিক কাজে নিয়োজিত রাখতে হবে। তাহলেই আমরা একটি স্বচ্চ, স্বাধীন এবং কোলাহলমুক্ত সমাজ গড়ে তুলতে পারবো। 
১৬ই জুলাই বেলা ১২টায় হাইমচর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা ভাইস চেয়ারম্যান কবির শেখ, হাইমচর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আলমগীর হোসেন, হাইমচর উপজেলা এসিল্যান্ড তানভীর হোসেন অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাইমচর প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু সন্তোষ চন্দ্র মজুমদার, ডেপুটি কমান্ডার হাফিজুর রহমান, গন্ডামারা এবিএস ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহমান হামিদী, বাজাপ্তী রমনীমোহন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এমএ মান্নান, হাইমচর সরকারি কলেজের প্রভাষক মোখলেছুর রহমান মুকুল, হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহ্ মোঃ এমরান প্রমূখ।