আপডেট: জুলাই ১৭, ২০১৯

আপডেট:

মৎস্য চাষে গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১৭ জুলাই) সকাল দশটার সময় উল্লাপাড়া উপজেলা মৎস্য অফিসে সংবাদ সম্মেলন করেন মৎস্য কর্মকর্তা।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বায়োজিদ আলম বলেন মৎস্য চাষে গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যই ছিলো মৎস্য সেক্টরের সমৃদ্ধিশীল অর্থনীতির অগ্রগতি। বর্তমান সরকারের মৎস্য চাষে বিভিন্ন সাফলতাও তুলে ধরেন তিনি।এ বাবের প্রতিপাদ্য ছিলো মৎস্য সেক্টর সমৃদ্ধি সুনীল অর্থনীতি অগ্রগতি।
এ সংবাদ সম্মেলনে তিনি জানান উল্লাপাড়ায় খাঁচায় মৎস্য চাষ করে চাষিরা স্বাবলম্বী হয়েছে। উপজেলার নদী গুলোতে খাঁচায় মৎস্য চাষে ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে।এই উল্লাপাড়া উপজেলায় বিভিন্ন নদীতে ২৫০ টি মৎস্য চাষের খাঁচা বসানো হয়েছে । প্রত্যেকটি খাঁচা থেকে গড়ে ৮ শ কেজি করে মাছ উৎপাদন হচ্ছে, যা থেকে বার্ষিক আয় হচ্ছে ২০ হাজার টাকা। সংবাদ সম্মেলনে তিনি উল্লাপাড়ার মৎস্য চাষীদের বিভিন্ন ভাবে সহযোগিতার করার কথা বলেন ।তিনি অারো বলেন বেকারত্ব দুর করার জন্য নানা রকম ভাবে মৎস্য চাষীদের অার্থিক সহযোগিতা করা হবে।