১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট: নভেম্বর ২১, ২০১৯

  • Facebook Share
বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


মেহেদী হাসান শিয়াম,
মাজদার ৫২টি খেলাসহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকের বালিশ খেলার মধ্যদিয়েচাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সোনার মোড়স্হ ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১শে নভেম্বর ২০১৯ তারিখ রোজ বৃহঃপ্রতিবার সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণ মাঠেইবরাহিম খলিলের নয়নের সঞ্চালনায় প্রধান শিক্ষক এনামুল হক তুফানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।
প্রধান অতিথি ছিলেন অত্র স্কুলের পরিচালক ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন অত্র স্কুলের প্রশাসনিক কর্মকরতা মোঃমামুন-অর রশিদ,আরো উপস্হিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলেন;পড়ালেখার পাশাপাশি যদি খেলাধুলাও করা হয় তাহলে বাচ্চাদের পড়ালেখার মন মানসিকতা থাকবে,শিশুরা যেহেতু আগামি দিনের ভবিষ্যৎ তাদেরকে শিক্ষনীয় খেলার মাধমে যুগোপযোগী গড়ে তোলার লক্ষকে সামনে রেখে কাজ করছে এ স্কুলের প্রতিটি শিক্ষক-শিক্ষিকা।