১৮, এপ্রিল, ২০২১, রোববার | | ৬ রমজান ১৪৪২

নলছিটিতে অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক নিজামের বাসায় দুর্ধর্ষ চুরি

আপডেট: জুলাই ১৮, ২০১৯

  • Facebook Share
নলছিটিতে অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক নিজামের বাসায় দুর্ধর্ষ চুরি

বিশেষ সংবাদদাতা :

বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী, নিজাম শিপিং লাইনস অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক, এফবিসিসিআই’র পরিচালক ও বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি জনাব নিজাম উদ্দিনের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার নলছিটি দপদপিয়ায় বাসায় চোরেরা ছাদের দড়জা ভেঙ্গে বাসায় প্রবেশ করে চুরি সংঘটিত করে। চোরেরা বাসায় থাকা নগদ প্রায় ১ লাখ ১৭ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণাংলকারসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে।   ঘটনার পরদিন সকালে ঝালকাঠীর অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ সময় নলছিটি থানার ওসি সাখাওয়াত হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শণ শেষে অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান দ্রুততার সাথে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ীক প্রয়োজন ও ছেলেমেয়েদের পড়াশুনার জন্য নিজাম উদ্দিন ও তার পরিবার ঢাকায় বসবাস করেন। ঢাকা থেকে এসে তারা ওই বাসায় থাকেন। এদিকে নিজাম উদ্দিনের বাসায় চুরি হওয়ায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বাসায় কেউ না থাকার সুবাদে চোরেরা এ সুযোগটি কাজে লাগিয়েছে বলে এলাকাবাসীর ধারণা । ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন অনেকে। কারন চোরের পূর্ব থেকেই জানত বাসায় কেউ থাকে না।
এলাবাসীরা জানান, নিজাম উদ্দিন এলাকায় একজন সন্মানিত ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। এলাকার প্রতিটি মানুষ সুখে-দুঃখে তাকে পাশে পান। এছাড়া তিনি এলাকায় বিভিন্ন মসজিদ-মাদরাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এলাকার কিছু কু-চক্রী মহল তার এমন উন্নয়নমূলক কর্মকান্ড মেনে নিতে না পেরে তার ক্ষতি করার জন্য উঠেপড়ে লেগেছে।