জি. এম শরীফ মাছুম বিল্লাহ, (হাইমচর প্রতিনিধি, চাঁদপুর): চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংসদ সদস্য পদপ্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্জ্ব ডাঃ দিপুমনি দলীয়ভাবে মনোনয়ন পাওয়ায় আজ ২৫ নভেম্বর বেলা ১১ টায় হাইমচর উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়।
হাইমচর সদর আলগী বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে হতে মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হাইমচর উপজেলার সফল চেয়ারম্যান ও হাইমচর উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক জনাব নূর হোসেন বলেন- হাইমচরের মাটি ও মানুষের নেত্রী, আমাদের প্রানপ্রিয় নেত্রী দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন। এখন আমাদের কাজ হলো সকলে ঐক্যবদ্ধ হয়ে নেত্রীর পক্ষে কাজ করে সংসদে পৌঁছানো।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামীলীগ এর সহ- সভাপতি জনাব হুমায়ুন আহমেদ পাটওয়ারী, আবুল বাশার, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী সহ উপজেলা শ্রমিকলীক, কৃষকলীগ ও ছত্রলীগ নেতৃবৃন্দ।