২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

ক্যাম্পাসের বাহিরে গিয়ে আন্দোলন করুন বললেন সিনেট সদস্য তিলোত্তমা

আপডেট: জুলাই ১৯, ২০১৯

  • Facebook Share
ক্যাম্পাসের বাহিরে গিয়ে আন্দোলন করুন বললেন সিনেট সদস্য তিলোত্তমা

বিশেষ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে  তারা দোয়েল চত্বর,  টিএসসি এবং শাহবাগের রাস্তাগুলো বেরিগেড দিয়ে রাখে।  এ্যামবুলেন্স ও জরুরী গাড়ি ব্যাতিত সব ধরনের যানচলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। রাস্তা বন্ধ করে রাখার জন্য  ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এর জনতা  ব্যাংক এটিএম বুথের সামনে ডাকসুর কমন রুম ও ক্যাফেটরিয়া বিষয়ক সম্পাদক এবং সিনেট সদস্য তিলোত্তমা শিকদারের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাকবিতান্ড হয়। তখন তিলোত্তমা শিকদার আন্দোলনকারীদের উদ্দেশ্য করে বলেন আপনারা আন্দোলন করবেন ভাল কথা রাস্তা আটকাইছেন কেন। সুফিয়া কামাল হল থেকে বের হয়ে আমি কোন রিক্সা পাইনি। পুরো রাস্তা ব্লক হয়ে আছে। সুফিয়া কামাল হল থেকে হেঁটে আসতে আমার ৪০ মিনিট সময় লেগেছে। তিনি আরো বলেন শিক্ষার মান উন্নয়নের জন্যই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে। আপনারা যদি আন্দোলন করতে চান ক্যাম্পাসের বাহিরে গিয়ে করুন। অযথা শিক্ষার্থীদের কষ্ট দিয়েন না। তার এই বক্তব্যে বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। ডাকসু ভিপি নুরুল হক নূর আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করলেও এর তীব্র বিরোধিতা করলেন তিলোত্তমা শিকদার। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী সময়ের কন্ঠকে বলেন আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছি আমাদের প্রতিনিধিত্ব করার জন্য। অথচ তারা আমাদের একটা যৌক্তিক দাবির সাথে একমত পোষন করছে না। আমাদের ভোট নিয়ে তারা কাদের প্রতিনিধিত্ব করতে চায় আমার বুঝে আসে না। আমরা এই ক্যাম্পাসেরই শিক্ষার্থী যৌক্তিক দাবি আদায়ে আমরা আন্দোলন করছি। আমাদেরকে ক্যাম্পাসের বাহিরে গিয়ে আন্দোলন করতে বলাটা সম্পূর্ণ অযৌক্তিক এবং নিন্দনীয়। সাত কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলনের মুখপাত্র মোঃ শাকিল মিয়া বলেছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।