২৭, অক্টোবর, ২০২০, মঙ্গলবার | | ১০ রবিউল আউয়াল ১৪৪২

নোয়াখালী ‘গণধর্ষণ’ রুহুল আমীনকে আ. লীগ থেকে বহিষ্কার

আপডেট: জানুয়ারি ৫, ২০১৯

  • Facebook Share
নোয়াখালী ‘গণধর্ষণ’ রুহুল আমীনকে আ. লীগ থেকে বহিষ্কার

জে এস আব্দুর রহমান, নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক নারীকে ‘গণধর্ষণের’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমীনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রুহুল আমীন সুবর্ণচর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ছিলেন।

সুবর্ণচর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফারুক আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন, ওই ধর্ষণের ঘটনায় নির্দেশদাতা হিসেবে রুহুল আমীনের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে আজ (৫ জানুয়ারি) দল থেকে বহিষ্কার করা হয়েছে।