২২, অক্টোবর, ২০২০, বৃহস্পতিবার | | ৫ রবিউল আউয়াল ১৪৪২

মতলব উত্তরের সূর্য সন্তান ইঞ্জিনিয়ার মোঃ আরিফ হোসেন খান এর ৩৫ তম জন্মদিন

আপডেট: জুলাই ১৯, ২০১৯

  • Facebook Share
মতলব উত্তরের সূর্য সন্তান ইঞ্জিনিয়ার মোঃ আরিফ হোসেন খান এর ৩৫ তম জন্মদিন

ফয়েজ আহাম্মেদ মাহিন, বিশেষ প্রতিনিধি ::চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ষাটনল গ্রামের কৃত্তি সন্তান ইঞ্জিঃ মোঃ আরিফ হোসেন খান এর আজ ৩৫ তম জন্মদিন. তিনি শরিফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন, গাজীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ডিপ্লোমা-ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট অর্জন করেন, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন. তিনি বর্তমানে ঢাকা ইপিজেড এ কোরিয়ার কোম্পানি ইয়াংওয়ান কর্পোরেশন লিঃ এ কর্মরত অবস্থায় আছেন।তিনি মতলব উত্তরের ইঞ্জিনিয়ারদের পেশাজীবি সংগঠন (MUEAA-মুইয়্যা) মতলব উত্তর ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টর এসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছেন, মতলব উত্তর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৮ সালের সকলে মিলে গঠিত ফেন্ডস ফোরাম ‘৯৮, মতলব উত্তর, চাঁদপুর এর এর নব নিযুক্ত সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন.উল্লেখ্য যে দুটি সংগঠনই সম্পুর্ন অরাজনৈতিক পেশাজীবি সংগঠন। উক্ত সংগঠনগুলের মাধ্যমে তিনি মতলবে মানবতার কল্যানে কাজ করে যাচ্ছেন। তিনি সামাজিক ও মানবতার কাজের মধ্যে দিয়েই বাকিটা জীবন কাটাতে চান।