আপডেট: জুলাই ২২, ২০১৯

আপডেট:

মোঃ জাকির হোসেনঃবিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র্যাব।রোববার (২১ জুলাই) সন্ধায় কাকিয়াছড়া চা বাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটকৃতরা হলেন,কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের শেখ আব্দুল করিম এর ছেলে শেখ আহমদ রেজা ও আনরাফ মিয়ার ছেলে মো: আছাদ মিয়া।শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকিয়াছড়া চা বাগার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ও ৩৩ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
