২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

বান্দরবানে আওয়ামীলীগের সভাপতিকে গুলি করে হত্যা

আপডেট: জুলাই ২২, ২০১৯

  • Facebook Share
বান্দরবানে আওয়ামীলীগের সভাপতিকে গুলি করে হত্যা

মোঃসাইফুল ইসলাম বান্দরবা‌ন-রোয়াংছ‌ড়ি সড়‌কের শামুকছ‌ড়ি এলাকায় ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মংমং থোয়াই মারমা‌কে (৫০) গু‌লি ক‌রে‌ হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। সোমবার (২২ জুলাই) দুপু‌র দেড়টার দি‌কে সদর উপ‌জেলার শামুকছ‌ড়িতে এ ঘটনা ঘ‌টে।

‌থোয়াই মারমা রোয়াংছ‌ড়ির তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি।
পু‌লিশ জানায়, আজ দুপু‌রে রোয়াংছ‌ড়ি থে‌কে বান্দরবান সদ‌রে আসার প‌থে সদ‌রের শামকছ‌ড়ি এলাকায় দুর্বৃত্তরা থোয়াই মারমাকে পাঁচটি গু‌লি ক‌রে। 
বান্দরবান সদর  হাসপাতা‌লে আনার পর  তাকে মৃত্যু  বলে ঘোষনা করেন কর্তব্যরত ডাক্তার।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শ‌হিদুল ইসলাম ব‌লেন, ‘আমরা খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে যা‌চ্ছি। সেখা‌নে গিয়ে তদন্ত ক‌রে বিস্তা‌রিত বল‌তে পার‌বো।’