আপডেট: সেপ্টেম্বর ৬, ২০১৯

আপডেট:

ঝিনাইদহ জেলা প্রতিনিধি, তানভীর ইসলাম: ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তারানা বেগম(৩৫) নামের এক নারী। এই দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল দুইজন।
তারানা বেগম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বালিয়াডাঙ্গা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।
তারানা বেগমের স্বামী আলতাফ হোসেন জানান ২৮ শে আগস্ট জ্বরে আক্রান্ত হন তিনি। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর 1 সেপ্টেম্বর ডেঙ্গু পরীক্ষার জন্য তাকে নেয়া হয় ঝিনাইদহ সদরে।পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু জ্বর ধরা পড়লে তাকে ঝিনাইদহ সদরে চিকিৎসা প্রদান করা হয়। বুধবার সকালে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেলে রেফার করেন। ফরিদপুর মেডিকেলে যাবার পথে মধুখালী সেতু পার হবার পর তিনি মৃত্যুবরণ করেন।