আপডেট: জুলাই ২৩, ২০১৯

আপডেট:

জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধিঃ
“খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুরে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নতুন প্রজন্মের বর্তমান শিশু শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনী ও বঙ্গমাতাসহ একাত্তরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।
ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এনামুল হক, বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্হিতথেকে ক্ষুদে খেলোয়াড়দের মনোমুগ্ধকর ফাইনাল খেলা উপভোগ করেন।