৪, মার্চ, ২০২১, বৃহস্পতিবার | | ২০ রজব ১৪৪২

সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধা নিহত

আপডেট: জুলাই ২৩, ২০১৯

  • Facebook Share
সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধা নিহত

আলি আশরাফ(চট্টগ্রাম) সীতাকুণ্ড প্রতিনিধি।
চট্টগ্রামে সীতাকুণ্ডের শীতলপুরে পিকআপের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৬০) নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর একটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের বগুলা বাজার এলাকায় মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, রাস্তা পারাপারের সময় ঢাকামূখী একটি পিকআপের ধাক্কায় বৃদ্ধ লোকটি ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয় এলাকাবাসী জানান, নিহত ব্যক্তি ভিক্ষুক। এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করি। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পিকআপটি আটক করা হয়েছে।