আপডেট: অক্টোবর ১৪, ২০১৯

আপডেট:

আল আমিন চরফ্যাসন উপজেলা প্রতিনিধিঃ
চরফ্যাসন উপজেলা ও পৌরসভায় মোট ২২টি ইউনিয়ন রয়েছে।তার মধ্যে ১০ ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষে সন্মেলনের তারিখ ঘোষনা করেছেন যুব ও ক্রীয়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
এই সংবাদটি পাওয়ার পর ইউনিয়ন নেতা কর্মীদের মাঝে ব্যাপক আনন্দ প্রকাশ পাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে,উপজেলার মধ্যে ১৯ ই অক্টোবর আবুবক্করপুর ও ওচমানগঞ্জ,২০অক্টোবর আবদুল্লাহপুর ও আমিনাবাদ,২১ অক্টোবর চরমাদ্রাজ ও জাহানপুর,২২অক্টোবর আছলামপুর ও ওমরপুর,।বাকি দুটি ইউনিঢনের তারিখ দু একদিনের মধ্যে ঘোষনা দিবে।
সন্মেলনকে ঘিরে পদ পদবী পাওয়ার জন্য কর্মীরা দৌড় ঝাপ শুরু করে দিয়েছেন।বিগত দিনে দলের সুযোগ সুবিধা ও বিশেষ করে নব্য এইসব দিক বিবেচনা করে হিসেব করতে শুরু করে দিয়েছে সাধারন কাউন্সিলররা।
চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, যুব ও ক্রীয়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন,আমরা দলেরত্যাগী ও জনপ্রিয় নেতা কর্মীদের এই কমিটিতে অন্তভুক্ত করবো।
সাধারন কাউন্সিলরদের প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হবে।