২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

সীতাকুণ্ডে স্ক্রাপ জাহাজ থেকে পড়ে শ্রমিক নিহত

আপডেট: জুলাই ২৩, ২০১৯

  • Facebook Share
সীতাকুণ্ডে স্ক্রাপ জাহাজ থেকে পড়ে শ্রমিক নিহত

খোরশেদ আলম<বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম:
সীতাকুণ্ডে স্ক্রাপ জাহাজ থেকে পড়ে শহীদুল ইসলাম মন্ডল (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। সে নওগাঁ জেলার মান্দা উপজেলার পীরকৈয়রা (দক্ষিণ) গ্রামের আবদুল জাব্বার মন্ডলের পুত্র।

মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল ৫ টার সময় উপজেলার মাদামবিবিরহাটস্থ খাজাঁ শিপ ব্রেকিং ইয়ার্ডে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার এসআই প্রদ্যৎ ঘোষ চৌধুরী। জানা যায়, বিদেশ থেকে আমদানিকৃত “এমভি ভিরা” নামক স্ক্র্যাপ জাহাজে কাজ করতে উঠলে অসতর্কবস্থায় জাহাজের উপর থেকে তিনি নিচে পড়ে যান। গুরুত্বর আহত হলে শহীদুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।