আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৯

আপডেট:

মোঃ জাকির হোসেনঃ বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমন উপলক্ষে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফকে এক বিদায় সংবর্ধনা প্রদান এবং নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীরকে স্বাগত সংবর্ধনা প্রদান করেছে জুড়ী থানা পুলিশ। আজ জুড়ী থানা মিলনায়তনে সকল পুলিশ ফোর্সদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।।
মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাওসার দস্তগীর সিলেট এসএমপি থেকে বদলি হয়ে কুলাউড়ায় যোগদান করেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) কুলাউড়া সার্কেলে তিনি যোগদান করেন।
জানা যায়, কাওসার দস্তগীর ২০১৩ সালে পুলিশে যোগদান করে এসএমপির কোতোয়ালি থানার এসি ও এসএমপির এডিসি (ফোর্স) পদে দায়িত্ব পালন করেন। এখন তাকে কুলাউড়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়।
বিবাহিত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ প্রাপ্ত কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো আবু ইউছুফ সম্প্রতি পুলিশের মিশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এক বছরের জন্য মালি মিশন যেতে হচ্ছে। এজন্য কুলাউড়া সার্কেল পদ শূন্য হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন কাউসার দস্তগীর