২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

বড়লেখায় আওয়ামীলীগের সিরাজ উদ্দিন বিজয়ী

আপডেট: জুলাই ২৫, ২০১৯

  • Facebook Share
বড়লেখায় আওয়ামীলীগের সিরাজ উদ্দিন বিজয়ী

মোঃ জাকির হোসেনঃ   বিশেষ প্রতিনিধিঃ৷মৌলভীবাজার। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিরাজ উদ্দিন বিজয়ী হয়েছেন।বৃহস্পতিবার (২৫ জুলাই) শান্তিপূর্ণভাবে এই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।ভোট গণনা শেষে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. এনামুল হক ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের সিরাজ উদ্দিন পেয়েছেন ৫ হাজার ৯০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনরাস মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৫৭৩ ভোট। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৩জন। নির্বাচনে ১৭ হাজার ১৭৮ ভোটের মধ্যে ১০ হাজার ৪৬০ ভোট পড়েছে। ভোট প্রদানের হার ৬০ দশমিক ৮৯ শতাংশ।বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব আহমদ পদত্যাগ করে গত ১৮ মার্চ উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে জয়লাভ করেন। এতে এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে।