আপডেট: জুলাই ২৫, ২০১৯

আপডেট:

মো:আতিকুর রহমান,উওরা,প্রতিনিধি:টঙ্গী গাজীপুরার কাজীপাড়া এলাকারচন্দ্রিমা হাউজিংয়ের পঞ্চম তলা ভবনেরচতুর্থ তলার নিজ কক্ষ থেকে একছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতওই ছাত্রের নাম তৌসিফুল ইসলাম মুন্না(১৪)। সে উত্তরার শাহিন ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। নিহত মুন্নাপটুয়াখালি জেলার বাউফল থানার তাতের হাট গ্রামের মিজানুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়,(বুধবার)সকালে নিহতের মা হামিদা আক্তার মুকুলমুন্নাকে বাসায় রেখে তার ছোট ছেলেকে নিয়ে স্কুলে যায়। কয়েক ঘন্টা পর মা মুকুল বাসায় ফিরে খাটের উপর সন্তান মুন্নার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পুর্ব থানা পুলিশেরউপ-পুলিশ পরিদর্শক আব্দুস সালাম নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গেপ্রেরণ করেন। নিহতের গলায় ও পেটে ধারালো অস্ত্রে দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।তবে হত্যাকান্ডে জড়িত এমন কাউকেআটক করতে না পারলেও কিশোর গ্যাংজরিত থাকতে পারে বলে প্রাথমিকভাবেধারণা করছে পুলিশ। পুলিশ নিহতের লাশের পাশ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা” ও ক্রিকেট খেলার ব্যাট উদ্ধারকরেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করাহয়েছে। হত্যাকান্ডটি পরিকল্পিত বলেদাবি করে টঙ্গী পূর্ব থানা পুলিশেরভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামালহোসেন বলেন, ঘটনার সঙ্গেজড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহতরয়েছে।