আপডেট: জুলাই ২৮, ২০১৯

আপডেট:

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি:বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় শনিবার(২৭ জুলাই) মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ বিষয়ে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এসআই মুরাদুজ্জামান বলেন, শনিবার রাতে অজ্ঞাত এক ব্যক্তিকে মহাসড়কের ধলাটেংগর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি (বাস বা ট্রাক) চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় নিহতের বয়স প্রায় ৩৫ বছর।