২৫, অক্টোবর, ২০২০, রোববার | | ৮ রবিউল আউয়াল ১৪৪২

জবিতে লোকসাহিত্যের গুরুত্ব শীর্ষক সেমিনার

আপডেট: জুলাই ৩১, ২০১৯

  • Facebook Share
জবিতে লোকসাহিত্যের গুরুত্ব শীর্ষক সেমিনার

জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ‘বাঙালি লোকসাহিত্যের ঐতিহাসিক গুরুত্বঃউনবিংশ-বিংশ শতাব্দী’ শীর্ষক একটিসেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. অমিত দে।

প্রধান আলোচকের বক্তব্যে ড. অমিত দে বলেন, লোকায়ত সংস্কৃতি বৃহত্তর মানবগোষ্ঠীর সপ্ন দেখে। এটি বিভিন্ন জাতি, গোত্রকে একত্র করেছে। তিনি আরো বলেন, ঐশ্বর্যমন্ডিত রাজদরবারের বিপরীতে, লোকশিল্পীদের দরবার ছিলো, সাধারণ মানুষের দরবার। এসময় লোকসাহিত্যের সাথে সুফি দর্শনের মিল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমানের সঞ্চালনায়, উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আতিয়ার রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হুমায়ূন কবির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, বাংলা বিভাগের অধ্যাপক ড. আরিফুল আবেদ প্রমুখ।