তাফহিমুল ইসলাম(দিনাজপুর সরকারি কলেজ প্রতিনিধি) মানুষকে সমাজে বসবাস করতে হবে এটাই প্রকৃতির নিয়ম। সমাজে বসবাস করতে হলে সকলের সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে থাকতে হবে।তেমনি এক নিদের্শন দেখতে পাওয়া গেল
দিনাজপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের মাঝে। এক ব্রেস্ট ক্যন্সার আক্রন্ত মা এর জন্য তাদের নিজেদের যতটুকু সাদ্ধ দিচ্ছ এবং অন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা তুলে সেই মাকে সহযোগিতা করছে।তার চিকিৎসা খরচ চালানোর জন্য।
পারুল চক্রবর্তী(৪০) নিমনগর , বালুবাড়ী, সদর, দিনাজপুর ।দীর্ঘদিন যাবত তিনি ব্রেস্ট ক্যান্সার রোগে ভুগছেন। প্রায় ৪ মাস যাবৎ কেমোথেরাপি এ চিকিৎসার খরচ চালাতে তার পরিবারের অবস্থা দুর্বিসহ। বর্তমানে তার ক্যান্সার এর চিকিৎসা অথের অভাবে ১ মাস ধরে বন্ধ আছে। ডাক্তারে পরামর্শ অনুযায়ী তার দ্রুত থেকে দ্রুততর অপারেশন করতে হবে।প্রায় ৬ লক্ষ টাকা লাগবে আর এত টাকা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। তাই তো সেই মাকে বাচানোর জন্য দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন।
শিক্ষার্থীরা বলছে তাদের মতো যদি বিত্যবানরা এগিয়ে আসতো তাহলে বাচতেপারে এমনি হাজার মা।