২১, এপ্রিল, ২০২১, বুধবার | | ৯ রমজান ১৪৪২

ডোমারে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

আপডেট: আগস্ট ১, ২০১৯

  • Facebook Share
ডোমারে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতায়িত হয়ে হামিদুল ইসলাম (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিলাহাটি গোসাইগজ্ঞ এলাকায় নিজ বাড়ির পাশে^ সেচ পাম্পে সংযোগ মেরামতের সময় সে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামিদুল ওই এলাকার গোলজার হোসেনের ছেলে। ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান একরামুল হক জানায়, দুপুরে পল্লী বিদ্যুতের লোডশেডিং চলাকালীন সময়ে বাবা ও দুই ভাই মিলে বাড়ির পাশে^র সেচ পাম্পের সংযোগ তার মেরামত করছিল। হঠাৎ বিদ্যুৎ চলে আসায় হামিদুল বিদ্যুতায়িত হয়। বাবা ও আরেক ভাই দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।