আপডেট: জানুয়ারি ৬, ২০১৯

আপডেট:

আশরাফুল ইসলাম তুষার(কিশোরগঞ্জ প্রতিনিধি) :আওয়ামীলীগ এর সাবেক সাধারন সম্পাদক বর্তমান প্রসিডিয়াম সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এর জানাযার নামাজ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
জানাযায় সৈয়দ আশরাফুল ইসলাম এর পরিবারবর্গ, আওয়ামীলীগ এর কেন্দ্রীয় নেতা এবং কিশোরগঞ্জ এর বিভিন্ন রাজনৈতিজ সংগঠনের নেতা কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে।
সকলেই সৈয়দ আশরাফ এর রূহের মাগফেরাত কামনা করে দুয়া করেন।
জানাযার নামাজে কয়েক লক্ষ মুসল্লীর সমাগম হয়।
উল্লেখ্য,গত বৃহ:স্পতিবার ৩ রা জানুয়ারি থাইল্যান্ড এর বামরুনগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি ২ মেয়াদে বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এর দ্বায়িত্ব পালন করেন এবং প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং পরবর্তী তে জনপ্রশাসন মন্ত্রণালয় এর দ্বায়িত্ব পালন করেন।
উনার মৃত্যুতে কিশোরগঞ্জ সহ সারাদেশে শোকের ছায়া নেমে আসে।
ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে তৃতীয় জানাযা শেষে বিকালে বনানি কবরস্থানে মা বাবার পাশে শায়িত হবেন সৈয়দ আশরাফুল ইসলাম