২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

ফেনীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা

আপডেট: আগস্ট ১, ২০১৯

  • Facebook Share
ফেনীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা

ওমর ফারুক ফেনী সদর 
ফেনীতে দিনদিন নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ফেনীর বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন অন্তত ১০ জন রোগী। এছাড়া বর্তমানে ৩২ জন রোগী চিকিৎসাধীন। আর ডেঙ্গু আক্রান্ত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৫ দিনে জেলার বেশ কয়েকটি হাসপতালের শতাধিক রোগী চিকিৎসা সেবা নিয়েছে।
.সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বর্তমানে সেমবার বিকেল পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন। এরমধ্যে নতুন তিনজন। পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে একজন। ফেনী আলকেমি হাসপাতালে তিনজন ও ফেনী ডায়াবেটিস হাসপাতালে নতুন একজনসহ চারজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এসব রোগীর অধিকাংশই ঢাকায় আক্রান্ত হয়েছেন। তবে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী ফেনী সরকারী কলেজ হোস্টের শিক্ষার্থী। সে ফেনীতে থাকা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।.ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারি জানান, নতুন রোগীসহ এখন ২৪ জন রোগী আমাদের হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে ছয়জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।  মোট চিকিৎসা নিয়েছেন ৬৪ জন।