আপডেট: নভেম্বর ২১, ২০১৯

আপডেট:

কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন (চট্টগ্রাম প্রতিনিধি)
পশ্চিম নোয়াপাড়া এলাকাবাসী ও গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম নোয়াপাড়া শাখার যৌথ ব্যবস্থাপনায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে গত ২০ নভেম্বর রোজ বুধবার বাদে আসর হতে পশ্চিম নোয়াপাড়া নেয়ামত আলী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আজিমুশশান নুরানি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুহাম্মদ আবুল বশরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১৩ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক জনাব মুহাম্মদ বাবুল মিয়া মেম্বার।
মাহফিলে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) এর তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সুন্নি মুসলিম উম্মাহ ও দেশবাসীর কল্যাণ কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করা হয়।
মুহাম্মদ তানবীর হোসাইনের সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও হাজী সিদ্দিক আহম্মদ কন্ট্রাক্টর জামে মসজিদের খতিব হয়রতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ সেকান্দর হোসাইন আলকাদেরী (ম.জি.আ)
বিশেষ বক্তা কচুখাইন মোহাম্মদিয়া সুন্নিয়া মাদরাসার সুপার হয়রতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আইয়ুব বদরী আলকাদেরী (ম.জি.আ)
মাহফিলের উদ্ভোদক ছিলেন নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী কল্যাণ সসমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক জনাব মুহাম্মদ জসিম উদ্দিন, এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপসস্থিত ছিলেন নোয়াপাড়া ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জনাব মুহাম্মদ হাফিজুর রহমান, মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা শাহজাহান, মাওলানা মুহাম্মদ হোসেন, সমাজসেবক জনাব মুহাম্মদ কামাল উদ্দিন,সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম প্রমুখ।
গাউসিয়া খতম পরিচালনা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম নোয়াপাড়া শাখার সভাপতি মওলানা মুহাম্মদ মহিউদ্দীন আলকাদেরী
মাহফিলে মিলাদ, কিয়াম ও আখেরি মুনাজাত পরিচালনা করেন পশ্চিম নোয়াপাড়া নেয়ামত আলী জামে মসজিদের সুযোগ্য খতিব মোজ্জাদ্দেদে মিল্লাত আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) এর খলিফা পীরে কামেল হযরতুল আল্লামা হাফেজ কাজী মুহাম্মদ সোলাইমান আলকাদেরী (ম.জি.আ)।