আপডেট: মার্চ ১, ২০১৯

আপডেট:

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি:আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সদস্যগণ অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। কর্তব্য পালন করতে গিয়ে প্রতি বছর অনেক পুলিশ সদস্য নিহত হন। কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ঝালকাঠিতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় পুলিশ লাইনসে নিহতদের স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ। এ উপলক্ষে ঝালকাঠি পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান (পিপিএম-সেবা)। পরে পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। পুলিশ কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, (পিপিএম-বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মোজাম্মেল হোসেন রেজা।