২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল প্রেসক্লাব নির্বাচনে নির্বাচিত হলেন ফারুক (সভাপতি )ও আকাশ (সাধারণ সম্পাদক)

আপডেট: আগস্ট ২, ২০১৯

  • Facebook Share
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল প্রেসক্লাব নির্বাচনে নির্বাচিত হলেন ফারুক (সভাপতি )ও আকাশ (সাধারণ সম্পাদক)

নাজমুল হোসেন, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:

শুক্রবার ( ২)আগস্ট রাণীশংকৈল প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়,নির্বাচনে সভাপতি পদে  ফারুক আহমেদ ও নুরুল হক  প্রতিদ্বন্দ্বিতা করেন।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন আকাশ ও বিপ্লব হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন।

উক্ত প্রেসক্লাবে ভোটার ১৪ জন ১৪ জনই ভোট প্রয়োগ করে নির্বাচন পরিচালনা কমিটি একটি ভোট বাতিল করেন।
সভাপতি পদে ফারুক আহমেদ ৮ ভোট পেয়ে নির্বাচিত হন প্রতিদ্বন্দ্বী নুরুল হক পান ৫ টি ভোট  ।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন আকাশ ৮ টি ভোট পেয়ে নির্বাচিত হন প্রতিদ্বন্দ্বী বিপ্লব হোসেন  পান ৫ টি ভোট ।

রাণীশংকৈল উপজেলা হলরুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয় ।

নির্বাচিত সভাপতি মোহনা টেলিভিশনের রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি ,ফারুক আহমেদ ও দৈনিক আমাদের সময় পত্রিকার, রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন আকাশ , নির্বাচিত প্রেসক্লাবের উন্নয়নসহ সকল সাংবাদিকদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেন।

নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়েছেন ,ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহবায়ক বিধান চন্দ্র দাস সহ জেলার সকল সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।