সোহানুর রহমান, (সুনামগঞ্জ প্রতিনিধি): সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সুনামগঞ্জ সদর উপজেলার জানীগাও এলাকায় যাত্রীবাহী লেগুনার সাথে গ্যাস সিলিন্ডার বোঝাই পিক আপের ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হয় ১২ জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসকেরা।
আজ মঙ্গলবার বেলা দেড় ঘটিকার সময় এই সংঘর্ষ হয়। পিক আপ ভ্যানের ধাক্কা খেয়ে লেগুনাটি রাস্তার পাশে ছিটকে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে গাড়ি ২ টি উদ্ধার করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানান যে আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালিয়েছি। যাত্রী ও চালক সবাইকে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে।