১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

সুনামগঞ্জ ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

আপডেট: নভেম্বর ২৭, ২০১৮

  • Facebook Share
সুনামগঞ্জ ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

 সোহানুর রহমান সুনামগঞ্জ প্রতিনিধি :একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে মনোনয়ন পত্র জমা দিলেন  বাংলাদেশ আওমালীগ মনোনীত প্রার্থী এম এ মান্নান। বর্তমানে বাংলাদেশ সরকারের দুটি মন্ত্রনালয়ের (অর্থ ও পরিকল্পনা) প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন বর্ষীয়ান এই নেতা।

আজ মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ ভবনে উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি। মনোয়ন পত্র জমাদানের সময় উপজেলা পরিষদের সামনে নেতা কর্মীর ঢল নামে। শত শত নেতা কর্মী আসেন এই আনন্দঘন মুহূর্তের অংশী হতে। পরে পুলিশ শুধুমাত্র কয়েকজন কে ভিতরে প্রবেশ করতে দেয়।
মনোনয়ন পত্র জমাদানের সময় এম এ মান্নানের সাথে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড খাইরুল কবির রুমেন, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বী স্মরণ, জেলা পরিষদ সদস্য মাহতাব উদ্দিন সবুজ সহ অন্যান্যরা।
জমাদান শেষে এম এ মান্নান জানান, আমার উপর আবারো আস্থা রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। জনগনের কল্যানে আমি নিয়োজিত ছিলাম বলেই আবারো মনোনয়ন পেয়েছি। জননেত্রী শেখ হাসিনার ভালোবাসা ও জনগনের ভোটে আমি বিজয়ী হয়ে সুনামগঞ্জকে আরো উন্নত শহর হিসেবে রুপ দিতে চাই।