আপডেট: আগস্ট ৯, ২০১৯

আপডেট:

এ,কে,আজাদ-বিশেষ প্রতিবেদকঃ
সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লীগণের অবগতির উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, দিনাজপুর “গোর-এ-শহীদ ঈদগাহে” পবিত্র ঈদুল আযহার জামাত আগামী ১২ আগস্ট ২০১৯ তারিখে সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হবে।
ঈদুল আযহার উক্ত জামাত কঠোর নিরাপত্তায় ও যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঐতিহ্যবাহী এ ঈদ-জামাতে অংশ নেয়ার জন্য দিনাজপুর জেলার সকল ধর্মপ্রাণ মুসল্লীদের আহবান জানাচ্ছি। নিজ নিজ জায়নামাজসহ নির্ধারিত সময়, অর্থাৎ সকাল ৮.৩০টার পূর্বেই মুসল্লীদেরকে গোর-এ-শহীদ ঈদগাহ মাঠে উপস্থিত হয়ে ঈদের নামাজে শরীক হতে অনুরোধ করা হলো। উল্লেখ্য, ঈদগাহে নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ব্যতীত অন্য কোনও ধরণের সামগ্রী (যেমন, ব্যাগ, ইত্যাদি) বহন না করার জন্য অনুরোধ করা হলো। মুসল্লীদের সুবিধায় মাঠের বিভিন্ন স্থানে ওজু করার জন্য ব্যবস্থা থাকবে। যানবাহন রাখার জন্য ঈদগাহ মাঠ সংলগ্ন ভিন্ন ভিন্ন পাঁচটি স্থানে গ্যারেজের ব্যবস্থা থাকবে।