১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস উদযাপন

আপডেট: মার্চ ২, ২০২০

  • Facebook Share
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস উদযাপন

ফরিদপুর প্রতিনিধি :

নানা আয়োজনে ফরিদপুরে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক অতুল সরকারের নেতৃত্বে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি জসিম উদ্দীন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও যুগ্মসচীব মোস্তফা ফারুকের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, প্রফেসর মো. শাহজাহান, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, এ্যাড. শিপ্রা গোস্বামী প্রমূখ বক্তব্য রাখেন।