৩, সেপ্টেম্বর, ২০২০, বৃহস্পতিবার | | ১৫ মুহররম ১৪৪২

দৈনিক সময়ের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মহিউদ্দীন হাসান জীবন উক্ত পত্রিকার সকল সাংবাদিক বৃন্দদের ঈঁদ শুভেচ্ছা জানিয়েছেন

আপডেট: আগস্ট ১২, ২০১৯

  • Facebook Share
দৈনিক সময়ের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মহিউদ্দীন হাসান জীবন উক্ত পত্রিকার সকল সাংবাদিক বৃন্দদের ঈঁদ শুভেচ্ছা জানিয়েছেন

ঈঁদ মানে আনন্দ ঈঁদ মানে  খুশি।

যাই বলুন না কেণ মুসলিম উম্মাহর জন্য মহা রাব্বুল আলামিন   প্রতি বছর দুটি ঈঁদ উম্মতি মুহাম্মাদির জন্য   খুশির বার্তা পাঠায়।

আজ পবিত্র ঈঁদুল আজহা।

আজ মনুষ্যত্বকে  কোরবানি দেওয়ায় প্রধান উহ্য।

ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী, মহান আল্লাহ তা’আলা ইসলামের রাসুল হযরত ইব্রাহীম(আঃ) কে স্বপ্নযোগে তাঁর সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেনঃ “তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি কর”। ইব্রাহীম স্বপ্নে এবম্বিধ আদেশ পেয়ে ১০টি উট কোরবানি করলেন। পুনরায় তিনি আবারো একই স্বপ্ন দেখলেন। অতঃপর ইব্রাহীম এবার ১০০টি উট কোরবানি করেন। এরপরেও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন, আমার কাছে তো এ মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল (আ.) ছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই। তখন তিনি পুত্রকে কোরবানির উদ্দেশ্যে প্রস্তুতিসহ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় শয়তান আল্লাহর আদেশ পালন করা থেকে বিরত করার জন্য ইব্রাহীম ও তার পরিবারকে প্রলুব্ধ করেছিল, এবং ইব্রাহীম শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছিলেন। শয়তানকে তার প্রত্যাখ্যানের কথা স্মরণে হজ্জের সময় শয়তানের অবস্থানের চিহ্ন স্বরূপ নির্মিত ৩টি স্তম্ভে প্রতীকী পাথর নিক্ষেপ করা হয়।

যখন ইব্রাহীম (আঃ) আরাফাত পর্বতের উপর তাঁর পুত্রকে কোরবানি দেয়ার জন্য গলদেশে ছুরি চালানোর চেষ্টা করেন, তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে তাঁর পুত্রের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছে এবং তাঁর পুত্রের কোন ক্ষতি হয়নি। ইব্রাহীম (আঃ) আল্লাহ’র আদেশ পালন করার দ্বারা কঠিন পরীক্ষায় উর্ত্তীর্ণ হন। এটি ছিল ছয় সঙ্গিখ্যক পরীক্ষা। এতে সন্তুষ্ট হয়ে আল্লাহ ইব্রাহীম (আঃ) কে তার খলিল(বন্ধু) হিসাবে গ্রহণ করেন।