২৫, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ৬ মুহররম ১৪৪২

গনতন্ত্র চর্চায় দেশ সেরা হলেন আ’ লীগ নেতা সৈয়দ রাজিব : ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল

আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯

  • Facebook Share
গনতন্ত্র চর্চায় দেশ সেরা হলেন আ’ লীগ নেতা সৈয়দ রাজিব : ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল

কুমিল্লা মুরাদনগরের বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতির সুযোগ্য পুত্র গনতন্ত্র চর্চায় দেশ সেরা হলেন মুরাদনগর উপজেলার উদীয়মান আ’ লীগ নেতা সৈয়দ রাজিব।

গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর গোল্ডেন টিউলিপ হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত ১৩তম ব্যাচের ফেলোশীপ গ্রাজুয়েশন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির ২৩ জন তরুন নেতৃত্ব কে চার মাসের উচ্চতর রাজনৈতিক প্রশিক্ষন প্রদানের পর এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আওয়ামীলীগের পলিটিক্যাল ফেলো হিসেবে সার্টিফিকেট ও ক্রেষ্ট গ্রহন করেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য, মুক্তিযোদ্ধার সন্তান সৈয়দ রাজিব আহাম্মদ।

অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কান্টি প্রধান কেটি ক্রোক এর সভাপতিত্বে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বাংলাদেশের শীর্ষ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।