আপডেট: আগস্ট ১৪, ২০১৯

আপডেট:

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আজ (১৪ আগষ্ট) বুধবার রাত ৮ টায় বালিয়াডাঙ্গী প্রেসক্লাব কার্যালয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যদের প্রথমে ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের সদস্য মকবুল হোসেন ৷
পরে এনএম নুরুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জুলফিকার আলী শাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক আল মামুন জীবন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আলহাজ্ব আব্দুল বারেক, সদস্য মকবুল হোসেন, রেজাউল হক, আমন্ত্রিত অতিথি মতিউর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে প্রেসক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার অনুরোধ করেন ৷