২৮, অক্টোবর, ২০২০, বুধবার | | ১১ রবিউল আউয়াল ১৪৪২

কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী সফল অভিযান: গাঁজা সহ কুড়ালগাছির দাউদ আটক

আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০১৯

  • Facebook Share
কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী সফল অভিযান: গাঁজা সহ কুড়ালগাছির দাউদ আটক

রাজু আহাম্মেদ/চুয়াডাঙ্গা : দামুড়হুদা কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী  অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা সহ একজনকে আটক করে।আটকৃত দাউদ আলী (৪৮) কুড়ালগাছী গ্রামের মাঠপাড়ার মফিজ উদ্দিনের ছেলে ।
জানাগেছে, গতকাল শুক্রবার রাত ৭টার সময় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাসের নির্দেশে  কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আসাদুর রহমান আসাদের নেতৃত্বে এ এস আই আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী সফল অভিযান চালিয়ে কুড়ালগাছী দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর থেকে  কুড়ালগাছী গ্রামের মাঠপাড়ার মফিজ উদ্দিনের ছেলে চিহ্নিত মাদক সম্রাট দাউদ আলী (৪৮) কে আটক করে।পরে তার দেহ তল্লাশী করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।  এ ব্যাপারে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদুরজামান আসাদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,গতকাল রাতেই গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে দামুড়হুদার মডেল থানায় সোপর্দ করা হয়েছে।