২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

ফেনীতে গাছের সাথে পিকনিক বাসের ধাক্কা, নিহত ৬, আহত ১৪

আপডেট: আগস্ট ১৫, ২০১৯

  • Facebook Share
ফেনীতে গাছের সাথে পিকনিক বাসের ধাক্কা, নিহত ৬, আহত ১৪

ইমাম হোসেন শাকিল  (জেলা প্রতিনিধ, ফেনী):

ফেনীতে কক্সবাজারগামী একটি পিকনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন ছয়জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১৪জন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদর উপজেলার লেমুয়ায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের একজন হলো বাসের হেলপার শাহাদাত হোসেন। সে ছাগলনাইয়া উপজেলার দক্ষিন আধার মানিক গ্রামের সুলতান আহাম্মদের ছেলে।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান খান জানান, ঢাকার মিরপুর থেকে বাসটি পিকনিকের জন্য কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। ফেনীর লেমুয়ায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।আহত হন ১৪ জন।

আহতের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।