আপডেট: জুন ২৬, ২০১৯

আপডেট:

মোঃ জাকির হোসেনঃবিশেষ প্রতিনিধিঃমৌলভীবাজার। মৌলভীবাজারের কুলাউড়ায় রেল দুর্ঘটনার তদন্তে কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সেই সাথে দুর্ঘটনায় আহত প্রত্যেককে ১০ হাজার টাকা এবং নিহতদের প্রত্যেককে ১ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।বুধবার (২৬ জুন) দুপুরে কুলাউড়ার বরমচালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রেলমন্ত্রী সাংংবাদিকদের এসব কথা বলেন।এসময় বক্তব্য পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন,মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজবাউর রহমান।মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এই রেল বিভাগ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রেলপথের উন্নয়নে হাত দিয়েছে।সর্বশেষে ভয়াবহ রেল দুর্ঘটনায় এখন পর্যন্ত কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেছে কি না এমন প্রশ্নে মন্ত্রী জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও গাফিলতি কিংবা কাজে অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।পরে মন্ত্রী কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান।