আপডেট: আগস্ট ১৬, ২০১৯

আপডেট:

চৌগাছা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে খায়রুল ইসলাম (৩৫) নামের একজন ব্যক্তি। খাইরুল ইসলাম উপজেলার পৌর এলাকার ইছাপুর গ্রামের মৃত খেলাফত আলীর ছেলে। শিশু মেয়েটির পারিবারিক সূত্রে জানা যায়, তাদের বাড়ির পাশেই খাইরুলের বাড়ি। ৪ বছরের এই মেয়েটি সম্পর্কে খাইরুলের ভাতিজির মেয়ে।সেই সূত্রে মেয়েটি বারবার তাদের বাড়িতে দৌড়াতে দৌড়াতে যায়। খেলাধুলা করে এবং আনন্দ করে বেড়ায়। কিন্তু শিশুদের এই খেলার সুযোগে ৩৫ বছরের বয়স্ক ব্যক্তি এতো বড় সর্বনাশের সুযোগ নিবে এটা কল্পনায় করা যায় না।
খেলার জন্য বেড়ানো শিশুটি ঈদের দুই দিন পরে বুধবার ১৪ আগষ্ট বেলা ১১ টার দিকে খাইরুলের বাড়িতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে নিয়ে সে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এসে খাইরুলকে আটক করে এবং চৌগাছা থানায় সংবাদ দেয়। থানার পুলিশ তাকে আটক করে। বুধবার রাতেই এ বিষয়ে মেয়েটির বাবা থানায় মামলা করেন।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব সত্যতা নিশ্চিত করে বলেন, খাইরুলকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।