২৮, অক্টোবর, ২০১৮, রোববার | | ১৭ সফর ১৪৪০

মিস ওয়ার্ল্ড’ বাংলাদেশ এর সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন পিরোজপুরের ঐশী

আপডেট: অক্টোবর ১, ২০১৮

  • Facebook Share
মিস ওয়ার্ল্ড’ বাংলাদেশ এর সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন পিরোজপুরের ঐশী

আগামী ৮ ডিসেম্বর থেকে চীনে অনুষ্ঠেয় ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

রোববার রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজিত গ্র্যান্ড ফাইনালে তার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন নিশাত নাওয়ার সালওয়া এবং দ্বিতীয় রানার আপ হন নাজিবা বুশরা।

সেরা সুন্দরীর মুকুট পরে উচ্ছ্বসিত ঐশী বলেন, “ভীষণ ভালো লাগছে। সবার প্রতি কৃতজ্ঞতা থাকল।”

মূল আয়োজনে বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করবেন- প্রশ্নে তিনি বলেন, “দেশের সংস্কৃতিকে মনে ধারণ করি। আমি দেশকে ভালোবাসি, দেশের সংস্কৃতিকে ভালোবাসি। এতদিন আমি নিজের হয়ে লড়ছিলাম। এখন দেশের জন্য লড়ছি। এটা অনেক বড় দায়িত্ব আমার জন্য। সবার কাছে দোয়া চাইছি।”

১৮ বছর বয়সী ঐশী চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। তার বাবা একজন সমাজকর্মী, মা শিক্ষিকা। দুই বোনের মধ্যে তিনি ছোট