১৮, ফেব্রুয়ারি, ২০২০, মঙ্গলবার | | ২৩ জমাদিউস সানি ১৪৪১

ঠাকুরগাঁওয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়িতে ডেকে হত্যার অভিযোগ ভাঙ্গায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তন ও শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরনের প্রতিবাদে মানববন্ধব শিক্ষা মন্ত্রণালয়,শিক্ষা বোর্ড শিক্ষা অফিস কোনটাই মানেন না রুস্তম আলী! বললেন মাধ্যমিক শিক্ষা অফিসার দুমকিতে মাটি চুরির অপরাধে ট্রলার চালকের ১মাসের কারাদন্ড সাইফুল্লাহ-গিফারী’র নেতৃত্বে ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি ভোলাতে 2 লক্ষ টাকা না দেওয়ার কারণে গৃহবধূকে নির্যাতন। ছেলে এবং ছেলের বাবা মা যুব সমাজকে মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে !যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দৌলতপুরে রুস্তম আলী-র দূর্নিতীতে নাজেহাল প্রতিষ্ঠান!

ঝালকাঠিতে ট্রাফিক সচেতনতায় পুলিশের অভিযান

আপডেট: আগস্ট ২২, ২০১৯

  • Facebook Share
ঝালকাঠিতে ট্রাফিক সচেতনতায় পুলিশের অভিযান


নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক সচেতনতায় অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। বুধবার সকালে, শহরের পেট্রোলপাম্প মোড়ে চেকপোষ্ট বসিয়ে যানবাহন চেক করা হয়। এসময়, চালকদের বৈধ কাগজপত্র থাকলে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

কার্যক্রমের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে ট্রাফিক পুলিশের চেকপোস্ট। মোটরসাইকেল ও যানবাহন তল্লাশী করে হেলমেট ও কাগজপত্রবিহীন চালকদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। আর, যাদের কাগজপত্র সঠিক এবং হেলমেট মাথায় পাওয়া যাচ্ছে তাদের শুভেচ্ছা জানানো হচ্ছে।

এসময় জনসাধারণ, সকল যানবাহন আরোহী ও চালকদের ট্রাফিক আইন যথাযথভাবে মান্য করার আহবান জানান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। ঝালকাঠি জেলাকে দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে এ কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।


আরও পড়ুন