আপডেট: আগস্ট ২২, ২০১৯

আপডেট:

মোঃ পারভেজ মিয়া: নারায়ণগঞ্জ প্রতিনিধি : আজ সকালে সোনারগাঁও উপজেলার মল্লিকপাড়ার নারায়ণদিয়া এলাকার বায়তুল জালাল জামে মসজিদের ইমামের গলা কাটা লাশ উদ্বার করা হয়। গত ২৬ জুলাই নিহত দিদারুল ইসলাম এই মসজিদে ইমাম হিসেবে নিয়োগ পান। তিনি খুলনা জেলার ছেলে এখানে চাকরি সুবাদেই এসেছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে ফজর নামাজ পড়াতে না আসায় মসুল্লিরা সকালে তার রুমে দরজা খুলে মরদেহ দেখতে পান। পরে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ইমামকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।