২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

উপজেলা নির্বাচনকে সামনে রেখে জাহাঙ্গীর হোসেন বেপারীর সৌজন্য সাক্ষাৎ

আপডেট: আগস্ট ৩০, ২০১৯

  • Facebook Share
উপজেলা নির্বাচনকে সামনে রেখে জাহাঙ্গীর হোসেন বেপারীর সৌজন্য সাক্ষাৎ


জি এম শরীফ মাছুম বিল্লাহচাঁদপুর প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাইমচরে বিভিন্ন মসজিদ, মাদরাসা, মন্দির, হাট-বাজার সহ সভা-সেমিনারে জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও গনসংযোগ চালিয়ে যাচ্ছেন উপজেলা যুবলীগের আহবায়ক, আলগী বাজার খেলাঘরের প্রতিষ্ঠাতা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী। হাইমচর উপজেলাধীন ভিঙ্গুলিয়া থেকে জালিয়ারচর পর্যন্ত মেঘনা নদীর এপাড় ওপাড় মিলিয়ে ৬ টি ইউনিয়নেই তার গণসংযোগ অব্যাহত। স্বপ্ন সুধু একটাই, চাঁদপুর হাইমচর মাটি ও মানুষের নেত্রী আলহাজ্ব ডাক্তার দীপু মনি এমপি মহোদয় এর নেতৃত্বে গরীব-দুঃখী, অসহায় ও মেহনতী মানুষের পাশে থেকে উপজেলার সকল প্রকার সমস্যা চিহ্নিত করে সমাধানের মাধ্যমে হাইমচরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা।
গণসংযোগের অংশ হিসেবে ৩০ আগষ্ট শুক্রবার বাদ জুমা, চরভাঙ্গা আজিজিয়া বাইতুল শরফ জামে মসজিদে মুসল্লীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। এসময় উপস্থিত মুসল্লীগনের উদ্দেশ্যে জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন- আমি আপনাদেরই সন্তান। আর সন্তান হিসেবে সর্বদা আপনাদের পাশে থাকার চেষ্টা করি। উপজেলার গরীব, দুঃখী, মেহনতী মানুষের দুঃখ দুর্দশা আমি স্বচক্ষে দেখি। সাধ্যানুযায়ী সহযোগিতার হাত বাড়াতে চেষ্টা করি। আমি চাই আমার উপজেলায় কেউ অনাহারে বা অর্ধাহারে দিন না কাটায়। আর সেজন্যই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের নেতা মরহুম ডাক্তার এম এ সালাম সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোঃ মঞ্জুরুল আলম লিটন শিকদার উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির মেম্বার জনাব আব্দুল মতিন মুন্সি, মনির হোসেন হাফেজ ছৈয়াল, সদস্য টেলু মাল, মোঃ রুবেল, সোহাগ ছৈয়ালসহ ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ এবং মসজিদের সভাপতি, সম্পাদক স্থানীয় মুসল্লীগন।