আপডেট: আগস্ট ৩১, ২০১৯

আপডেট:

ঝালকাঠি প্রতিনিধি:- ঝালকাঠি সরকারি কলেজে বাংলাদেশ আওয়ামী লীগের জেষ্ঠ নেতা, দক্ষিন বাংলার সিংহ পুরুষ, সাবেক সফল শিল্পমন্ত্রী নলছিটি-ঝালকাঠির সংসদ, আমির হোসেন আমুর পিতা মোয়াজ্জেম হোসেন এর ৫২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়। শুক্রবার ৩০ আগস্ট বাদ জুম্মা ঝালকাঠি সরকারি কলেজ মসজিদে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনের সহযোগিতায় ঝালকাঠি সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মোঃ তরিকুল ইসলাম অপু ও সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুল ইসলাম হৃদয়ের আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা উপজেলা শহর আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতৃবৃন্দ এবং ঝালকাঠির সিনিয়র ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন