২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

শাড়িতে কিংবা বাহ্যিক সৌন্দর্যে নয়- আমি সেরা আমার যাপিত জীবনের সকল কর্মে

আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৯

  • Facebook Share
শাড়িতে কিংবা বাহ্যিক সৌন্দর্যে নয়- আমি সেরা আমার যাপিত জীবনের সকল কর্মে

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ 
লিখেছেন শ্রেয়া ঘোষ, নীলফামারীঃ মেয়ে’দের নাকি চুল বড় হতে হয়, এতে তাকে রূপসী লাগে!মেয়ের চুল বড় হবে, গায়ের রঙ ধবধবে ফর্সা হবে, ব্যাস – এইতো হয়ে গেলো সো কল্ড সোস্যাইটির পারফেক্ট নারী!বিয়ের জন্য মেয়ে দেখতে আসলে আবার আরেকরকম সার্কাস -*একটু হেঁটে দেখাও তো মা*চুল গুলো কি কোমর বেয়ে যায়?*গায়ের রঙটা প্রচন্ড ময়লা, ঘরের বউ এর গায়ের রঙ একটু পরিষ্কার না হলে লোকে কি বলবে?বিশ্বাস করুন, এসব শুনলে হাসি পায় -আজো তাদের কাছে নারী খেলার পুতুল!নারীর বাহ্যিক সৌন্দর্য টাই তাদের কাছে গুরুত্বপূর্ণ!আমি তো এসবের ধারের কাছেও যাইনা,শ্যামবর্ণা, ছোট ছোট চুল, শাড়ি পরতে না পারা নিয়েই তো দিব্যি আছি !মাঝে – মাঝে শুনতে হয় বৈকি ‘আচ্ছা তুমি ছেলে না মেয়ে’কেন? নারীকি অন্য ভাবে বাঁচতে পারেনা?এইযে, সমাজ বলে চুপচাপ সুন্দরী লক্ষ্মীমন্ত মেয়েরা নাকি সংসারী!এই তো আমি-ই লক্ষ্মীমন্ত না সত্ত্বেও রান্না করি, ঘরের সব কাজ করি আবার বাহির ও সামলিয়ে যাচ্ছি !আমি তো সুন্দরী কিংবা শাড়িতে নারী নই!আমি জিন্স-টপ পরি,আমি অন্যায়ের প্রতিবাদ করি,আমি ঘর-বাহির দুটোই সামলাই,আমার আবার ছোট ছোট চুল!নারীর সৌন্দর্য শাড়ি কিংবা লক্ষ্মী মন্ত সাজে নয়, ঐ যে কালো মেয়েটি- জিন্স-টপস পরেসে ও কিন্তু সুন্দর, সে তার কর্মে সুন্দর!আমি নারীআমি পারিআমি দীপের শিখার মতো উজ্জলশাড়িতে কিংবা বাহ্যিক সৌন্দর্যে নয়- আমি সেরা আমার যাপিত জীবনের সকল কর্মে