২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

গাজীপুরের বিখ্যাত মাদক বিক্রেতা তপু কারাগারে

আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৯

  • Facebook Share
গাজীপুরের বিখ্যাত মাদক বিক্রেতা তপু কারাগারে

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার বাঘিয়া নদীরপাড় এলাকার একাধিক মাদক মামলার আসামি মাদক সম্রাট তমিজ উদ্দিন তপু (৫০) কে ৪১ পিছ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

সোমবার ২ সেপ্টেম্বর তাকে বাঘিয়া এলাকা থেকে মাদক বিক্রয় সময়ে আটক করা হয়।

আটককৃত তপু কোনাবাড়ী থানার বাঘিয়া নদীরপাড় এলাকার বছির উদ্দিনের ছেলে।        

কোনাবাড়ী থানা এস আই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই শাহপরান, এএসআই গোলজারসহ একটি দল বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং এলাকার মাদক সম্রাট তপুকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়।

এসময় তার কাছে থেকে ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তপুর বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।