আপডেট: জুন ২, ২০১৯

আপডেট:

জাকির, বিশেষ প্রতিনিধি// মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইসবপুর নোয়াগাও এলাকায় সড়ক দুর্ঘটনায় পারভেজ(২৫) নামে এক মোবাইল ব্যবসায়ী নিহত হয়েছেন।শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত পারভেজের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন গ্রামের মোঃ গনি মিয়ার ছেলে। সে শ্রীমঙল মক্কা মার্কেটের ব্যবসায়ী আশীদ্রোন গ্রামের পারভেজের এক প্রতিবেশির কাছ থেকে জানা গেছে, সে রাতে সাড়ে আটার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজাপুর গ্রামের তার এক অসুস্থ বন্ধুকে দেখার উদ্দেশ্যে রওনা হয় পারভেজ। পথে কাভার্ড ভ্যান ও তার মোটর সাইকেলের মুখামুখি সংঘর্ষ হয়ে সোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পারভেজের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাপতালের মর্গে পাঠায়।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুছ ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার পরই কাভার্ড ভ্যান পালিয়ে যায়